
স্টাফ করেসপন্ডেন্ট
Published:15 Nov 2022, 06:31 PM
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিগুলো।
আরামিট: কোম্পানির পরিচালনা পর্ষদ পরিচালনা শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.২৫ টাকা। ২০২২ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২.২৮ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
আরামিট সিমেন্ট: কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬.৮৮ টাকা। ২০২২ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৮ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
কনফিডেন্স সিমেন্ট: কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে দেখা গেছে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। ২০২২ সালের ৩০ জুন কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২.২৬ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
লাফার্জহোলসিম : লাফার্জহোলসিমের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ২০২২ সালের ৩১ অক্টোবর সমাপ্ত ১০ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
এর আগে গত জুলাই মাসে দ্বিতীয় প্রান্তিকের আয়ের বিপরীতে কোম্পানি ১৫ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ইতোমধ্যে ওই লভ্যাংশ বিতরণ সম্পন্ন হয়েছে।
চলতি বছরে দুই দফায় লাফার্জহোলসিম মোট ৩৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে।