
আপন ঘর ডেস্ক
Published:03 May 2024, 04:51 AM
ছয় বীমা কোম্পানিতে সুখবর, দুঃসংবাদ আটটিতে
লভ্যাংশ বেড়েছে বীমা খাতের ৬ কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৫৮টি কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৩২টি কোম্পানি ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী আলোচ্য অর্থবছরে ডিভিডেন্ড বেড়েছে ৬ কোম্পানির। কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স, সিটি ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড। একই সময়ে ডিভিডেন্ড কমেছে ৮টি কোম্পানির এবং ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ১৮টির।
লভ্যাংশ বেড়েছে যেসব কোম্পানির
প্রাইম ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।
সিটি জেনারেল ইন্সুরেন্স
কোম্পানিটি সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১.৫০ শতাংশ।
ক্রিস্টাল ইন্সুরেন্স
ম্পানিটি সমাপ্ত ২০২৩ অর্থবছরের জন্য ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ ক্যাশ। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৭ শতাংশ।
সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
কোম্পানিটি ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১.৫০ শতাংশ।
রিপাবলিক ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ০.৫০ শতাংশ।
ইসলামী ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৩.৫০ শতাংশ।
লভ্যাংশ কমেছে বীমা খাতের ৮ কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৫৮টি কোম্পানি রয়েছে। সম্প্রতি কোম্পানিগুলোর মধ্যে ৩২টি কোম্পানি ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী আলোচ্য অর্থবছরে ডিভিডেন্ড কমেছে ৮ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স কোম্পানি, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি, সেন্ট্রাল ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি। একই সময়ে ডিভিডেন্ড বেড়েছে ৬ কোম্পানির এবং ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ১৮টির।
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৩ শতাংশ।
প্রগতী ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৩ শতাংশ।
নিটল ইন্স্যুরেন্স
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ০.৫০ শতাংশ।
অগ্রণী ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ৮ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৩ শতাংশ।
সেন্ট্রাল ইন্সুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৩ শতাংশ।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৩ শতাংশ।
পিপলস ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ০.৫০ শতাংশ।
ইস্টার্ন ইন্স্যুরেন্স
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।২০২২ অর্থবছরে কোম্পানিটি ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।
অপরিবর্তিত ১৮ বীমা কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৫৮টি কোম্পানি রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৩২ কোম্পানি ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, আলোচ্য অর্থবছরে ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে ১৮ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এশিয়া ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরন্স, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স। একই সময়ে ডিভিডেন্ড বেড়েছে ৬টি কোম্পানির এবং ডিভিডেন্ড কমেছে ৮টির।
ডিভিডেন্ড অপরিবর্তিত থাকা কোম্পানিগুলোর মধ্যে-
এশিয়া ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরেও কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
জনতা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
ফেডারেল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স : কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
মেঘনা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
প্যারামাউন্ট ইন্স্যুরন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স : কোম্পনিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
ইউনাইটেড ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
কর্ণফুলি ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
রূপালী ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
এক্সপ্রেস ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।
নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স : কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০২২ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। অর্থাৎ কোম্পানিটির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে।