
স্টাফ করেসপন্ডেন্ট
Published:07 Jun 2025, 02:36 AM
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, শান্তি-সমৃদ্ধির দোয়া
জাতীয় ঈদগাহে আজ শনিবার সকাল সাড়ে সাতটায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আবদুল মালেক। কারি ছিলেন মুয়াজ্জিন হাফেজ হাবিবুর রহমান।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিচারপতি, কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ হাজারো মুসল্লি জামাতে অংশ নেন।
সকাল সাড়ে ছয়টা থেকেই ঈদগাহমুখী মানুষের ঢল নামে। সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। শেষে পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা।
জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য প্যান্ডেলসহ প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি ছিল কড়া নিরাপত্তা। নারীদের জন্যও ছিল আলাদা নামাজের ব্যবস্থা।