
আপন ঘর ডেস্ক
Published:27 Feb 2025, 05:02 AM
টার্নওভার শীর্ষে নতুন পাঁচ কোম্পানি, বাজারে চাঙ্গাভাব
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় পরিবর্তন এসেছে। নতুন করে তালিকায় উঠে এসেছে পাঁচটি কোম্পানি— বসুন্ধরা পেপার, পেপার প্রসেসিং, অগ্নি সিস্টেমস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং কাট্টলী টেক্সটাইল লিমিটেড।
এর আগে বুধবারের লেনদেনের শীর্ষ তালিকায় ছিল আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং ফুডস, মিডল্যান্ড ব্যাংক, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, লাভেলো আইসক্রিম, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং বীচ হ্যাচারি লিমিটেড।
এদিন নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার দ্বিতীয়, পেপার প্রসেসিং চতুর্থ, অগ্নি সিস্টেম পঞ্চম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অষ্টম এবং কাট্টলী টেক্সটাইল নবম স্থানে রয়েছে।
লেনদেনের পরিসংখ্যান অনুসারে, বসুন্ধরা পেপারের লেনদেন হয়েছে ১১ কোটি ৯০ লাখ টাকা, পেপার প্রসেসিং ৯ কোটি ৯৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমস ৯ কোটি ৯ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ৭ কোটি ৫৭ লাখ টাকা এবং কাট্টলী টেক্সটাইল ৭ কোটি ৬৩ লাখ টাকার।
শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, নতুন কোম্পানিগুলোর অন্তর্ভুক্তি এবং বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির ফলে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।