
স্টাফ করেসপন্ডেন্ট
Published:06 Dec 2024, 05:50 AM
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ৪, আহত ১৬
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার যদুপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।