logo

দুই মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট

Published:10 Sep 2024, 05:40 AM

দুই মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ


এনসিসি ব্যাংক ফান্ডের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ


পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-১ গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। 


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে প্রায় ১৩ পয়সা ( ০.১২৭৩ টাকা)। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ৩৩ পয়সা (০.৩৩০৯ টাকা)।


অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে ইউনিট প্রতি লোকসান হয়েছে ৯১ পয়সা (০.৯১৬৬ টাকা)। আগের বছর একই সময়ে আয় ছিল প্রায় ৫৫ পয়সার (০.৫৪৮৮ টাকা)।


৩০ জুন,২০২৪ তারিখে বাজার মূল্য়ে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৪০ পয়সা।


এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ


পুঁজিবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।


সোমবার (০৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্ট্রি সভায় চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ফান্ড সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.২৭৯১ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.০৮৯৯ টাকা।


হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ইউনিট প্রতি লোকসান হয়েছে ১.৩৩২০ টাকা। গত বছরের একই সময়ে ০.২৯৩৭ টাকা পয়সা আয় হয়েছিল।


৩০ জুন,২০২৪ তারিখে বাজার মূল্য়ে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৮ টাকা ৭২ পয়সা।