logo

নিলামের খবরে বিস্মিত এমারেল্ড অয়েল!

স্টাফ করেসপন্ডেন্ট

Published:26 Feb 2025, 08:27 AM

নিলামের খবরে বিস্মিত এমারেল্ড অয়েল!


বেসিক ব্যাংক এমারেল্ড অয়েলের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে—এমন খবরের জেরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে। তবে এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছে এমারেল্ড অয়েল।

সম্প্রতি এক জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের অর্থ ঋণ আদালত আইনের ধারা ৩৩ (৫) অনুযায়ী, গত ৩০ জুলাই বেসিক ব্যাংক এমারেল্ড অয়েলের সম্পত্তি জব্দ ও বিক্রির অনুমোদন পেয়েছে। কিন্তু কোম্পানির দাবি, তারা ব্যাংক বা আদালত থেকে কোনো চিঠি বা নোটিশ পায়নি।

এমারেল্ড অয়েল জানায়, তারা নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে কোনো আনুষ্ঠানিক নোটিশ পেলে যথাযথ নিয়ম মেনে তা জানানো হবে। একসময় লোকসানে থাকা এবং দুর্নীতির অভিযোগে জর্জরিত এ কোম্পানিটি ২০২১ সালে নতুন ব্যবস্থাপনায় আসে।