logo

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত বছর

আপন ঘর ডেস্ক

Published:09 Apr 2024, 10:53 AM

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত বছর


পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ মার্চ মাস গেছে সম্প্রতি। এর ফলে টানা ১০ মাসে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখলো বিশ্ব। মঙ্গলবার (৮ এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।


ইইউ’র কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ মনিটরিং সার্ভিসের (সি৩এস) তথ্যমতে, বিগত ১০ মাসের প্রতিটি তার আগের যেকোনো বছরের একই সময়ের তুলনায় ছিল সবচেয়ে উষ্ণ। শুধু তা-ই নয়, গত মার্চে শেষ হওয়া বছরটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ ১২ মাসের সময়কাল।


সি৩এস জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল ১৮৫০ থেকে ১৯৫০ সালের প্রাক-শিল্প সময়কালের গড়ের তুলনায় ১ দশমিক ৫৮ ডিগ্রি সেলসিয়াস বেশি।


সংস্থাটির উপ-পরিচালক সামান্থা বার্গেস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, এটি ব্যতিক্রমী রেকর্ডের দীর্ঘমেয়াদী প্রবণতা, যা আমাদের খুব উদ্বিগ্ন করেছে।


তিনি বলেন, এভাবে মাসে মাসে রেকর্ড দেখিয়ে দিয়েছে, আমাদের জলবায়ু সত্যিই পরিবর্তিত হচ্ছে এবং তা দ্রুত ঘটছে।


বর্তমান রেকর্ড অনুসারে, ২০২৩ সাল হচ্ছে বৈশ্বিক ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। কিন্তু ২০২৪ সালেও মারাত্মক আবহাওয়া ও অস্বাভাবিক তাপমাত্রা দেখছে বিশ্ব।