logo

প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম’র মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট

Published:07 May 2024, 07:17 AM

প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম’র মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। মঙ্গলবার সকালে গণভবনে তিনি সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন।


প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। 


গত রবিবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন অ্যামি পোপ।


আগামী ৯ মে পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি।  আইওএমের ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হিসেবে ২০২৩ সালের ১ অক্টোবর দায়িত্ব পান অ্যামি পোপ। এর আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন। এ ছাড়াও তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক উপদেষ্টা ছিলেন।