logo

বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকান্ডে শান্ত জনপদ অশান্ত

স্টাফ করেসপন্ডেন্ট

Published:03 Dec 2022, 04:15 AM

বালু উত্তোলন ও সন্ত্রাসী কর্মকান্ডে শান্ত জনপদ অশান্ত


গোলাপগঞ্জে অবৈধ বালু উত্তোলন, চোরাচালান,চাদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের মূল হোতা উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম মুন্না প্রকাশ্যে নেতৃত্ব দিলেও পর্দার অন্তরালে থেকে ক্ষমতাসীন আওয়ামীলীগের কিছু নেতা অবৈধ আয়ের উপকারভোগী হওয়ায় মুন্না দিনদিন এত বেপোরোয়া হয়ে উঠেছে। তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, চাদাবাজী, অবৈধভাবে নদীর বালু উত্তোলন, জমি দখল, চুরি করা গরু বিক্রি করার জন্য গোলাপগঞ্জ সহ বিভিন্ন থানায় সে একটা সংজ্ঞবদ্ধ চক্র গড়ে তুলেছে। এসব চক্রের কাছে স্থানীয় মানুষজন অসহায় কারন এই সন্ত্রাসীপক্ষের পেছনে সমাজের ক্ষমতাসালী ও বড় রাজনৈতিক নেতাদের সমর্থন আছে যেহেতু এসব প্রভাবশালী ব্যক্তিরা এসব সন্ত্রাসীদের কাছ থেকে ভাগবাটোয়ারা পেয়ে থাকেন। তাই তাদের আশ্রয় প্রশ্রয়ে এসব সন্ত্রাসীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠতেছে।

স্থানীয়দের অভিযোগ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম মুন্না একজন চিহ্নিত সন্রাসী । স্থানীয়রা তার বিরুদ্ধে এলাকায় সভা-সমাবেশ করা, রাজনৈতিক নেতাবৃন্দ এবং উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শরণাপন্ন হলেও কোন সুরাহা পাচ্ছেন না।


গোলাপগঞ্জ থেকে সরওয়ার হোসেন: