logo

বিকাশের ব্র্যান্ড এনডোর্সার বিদ্যা সিনহা মীম

স্টাফ করেসপন্ডেন্ট

Published:22 Mar 2024, 05:46 AM

বিকাশের ব্র্যান্ড এনডোর্সার বিদ্যা সিনহা মীম


তরুণ প্রজন্মসহ সবাইকে ডিজিটাল লেনদেনে সচেতন, উৎসাহিত এবং অভ্যস্ত করতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম।


গতকাল বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনপ্রিয় এ তারকা। 


এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মাদ রাশেদুল আলমসহ আরো অনেকে।