
আপন ঘর ডেস্ক
Published:12 Jan 2025, 04:25 AM
বিনিয়োগকারীদের লভ্যাংশ দিলো ৭ কোম্পানি
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বিনিয়োগকারীরা কোম্পাগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড তাদের ব্যাংক হিসাবে পেয়েছেন।
কোম্পানিগুলো হলো-অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, মতিন স্পিনিং, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস।
কোম্পানিগুলো জানিয়েছে, বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে কোম্পানিগুলোর ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।