logo

ব্রোকারেজ হাউজ আল হারামাইন সিকিউরিটিজ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট

Published:16 Nov 2022, 06:25 PM

ব্রোকারেজ হাউজ আল হারামাইন সিকিউরিটিজ উদ্বোধন


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বা ট্রেক আল হারামাইন সিকিউরিটিজ উদ্বোধন করা হয়েছে।

রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ব্রোকারেজ হাউজটির উদ্বোধন করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আল হারামাইন সিকিউরিটিজ উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।

এছাড়া আল হারামাইন সিকিউরিটিজ হাউজের চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান, এমডি মোহাম্মদ এমাদুর রহমান, ডিরেক্টর ড. মোহাম্মদ এহসানুর রহমান, সিইও সামসুজ্জামান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

 বিশ্ব বিশ্বখ্যাত পারফিউম কোম্পানি আল হারামাইন পারফিউমসের সহযোগী প্রতিষ্ঠান আল হারামাইন সিকিউরিটিজ।