
আপন ঘর ডেস্ক
Published:16 Nov 2022, 09:29 PM
ব্রোকারেজ হাউজ আল হারামাইন সিকিউরিটিজ উদ্বোধন হচ্ছে আজ
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বা ট্রেক আল হারামাইন সিকিউরিটিজের কার্যক্রম শুরু হচ্ছে ।
রাজধানীর যমুনা ফিউচার পার্কে আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ব্রোকারেজ হাউটির উদ্বোধন অনুষ্ঠিত হবে। আর হারামাইন সিকিউরিটিজের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আল হারামাইন সিকিউরিটিজ উদ্বোধন করবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান। বিশ্ব বিশ্বখ্যাত পারফিউম কোম্পানি আল হারামাইন পারফিউমসের সহযোগী প্রতিষ্ঠান আল হারামাইন সিকিউরিটিজ।