logo

মিছিল নিয়ে সমাবেশে গেলেন ছাত্রদলের নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট

Published:17 Sep 2024, 09:24 AM

মিছিল নিয়ে সমাবেশে গেলেন ছাত্রদলের নেতাকর্মীরা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আজ মঙ্গলবারের সমাবেশে যোগ দিতে খন্ড খন্ড মিছিল নিয়ে নয়া পল্টনে যোগ দিচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে একটি মিছিল সমাবে উপস্থিত হয়। 





অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রদলের আরেক সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ। ঢাকা মহানগর পূর্ব, দক্ষিণ, উত্তর ও পশ্চিমে সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।


এসময় তাঁদেরকে তারেক রহমানের প্রত্যাবর্তন ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে দেখা যায়।