
আপন ঘর ডেস্ক
Published:12 Jan 2025, 04:15 AM
"মিনিটে ৩০ কোটি! নেইমারের মাঠের বাইরে বসেই আয়ের চমকপ্রদ কাহিনী"
ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটো জানিয়েছে, ২০২৪ সালে ৪২ মিনিট খেলেই নেইমার আয় করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকারও বেশি! প্রতি মিনিটে আয় করেছেন প্রায় ২৪ লাখ ইউরো, আর প্রতি সেকেন্ডে পেয়েছেন ৫০ লাখ টাকার বেশি।
এখন, এসিএল চোটে মাঠের বাইরে থাকা নেইমারের সঙ্গে আল হিলাল চুক্তি নবায়নের সম্ভাবনা কম। ভবিষ্যতে তিনি কোথায় যাবেন, তা এখনও অজানা। তবে এক কথা নিশ্চিত—মিনিটে কোটি কোটি টাকা আয় করে তিনি বসে বসেই সকলকে অবাক করে যাচ্ছেন!