logo

মূলধন বাড়াবে ইউসিবি

আপন ঘর ডেস্ক

Published:14 Mar 2024, 06:20 AM

মূলধন বাড়াবে ইউসিবি


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।



সূত্র মতে, ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করবে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির ৪১তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।



বিনিয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।