logo

মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়ে নতুন উচ্চতায়

আপন ঘর ডেস্ক

Published:26 Feb 2025, 03:33 AM

মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়ে নতুন উচ্চতায়


পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উল্লেখযোগ্য আয় বৃদ্ধির তথ্য উঠে এসেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এ প্রতিবেদন অনুমোদন করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ০৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৯ টাকা ০৬ পয়সা।

এছাড়া, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২৭ টাকা ৮২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৪৮ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪৪ টাকা ৯৪ পয়সা।