logo

লভ্যাংশ দিলো আরো তিন কোম্পানি

স্টাফ করেসপন্ডেন্ট

Published:04 Feb 2025, 03:58 AM

লভ্যাংশ দিলো আরো তিন কোম্পানি


পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রংপুর ফাউন্ড্রি, অগ্নি সিস্টেমস এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

 কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের এবং লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য রংপুর ফাউন্ড্রি ২৩ শতাংশ, অগ্নি সিস্টেমস ৪ দশমিক ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর সমাপ্ত বছরে লাভেলো আইসক্রিম ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ আর ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।