logo

লভ্যাংশ দিলো চার কোম্পানি

স্টাফ করেসপন্ডেন্ট

Published:21 Aug 2024, 05:18 AM

লভ্যাংশ দিলো চার কোম্পানি


পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লভ্যাংশ বিতরণ করা হয়েছে। নিচে পৃথকভাবে তুলে ধরা হল-


যমুনা ব্যাংকের নগদ লভ্যাংশ বিতরণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


ঢাকা ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ


ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।  কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি  ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


নিটল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ


নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।


নগদ লভ্যাংশ পাঠিয়েছে নর্দান ইসলামী ইন্স্যুরেন্স


নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।


৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।