
আপন ঘর ডেস্ক
Published:08 Dec 2024, 03:02 AM
লভ্যাংশ দিলো ৫ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড স্ব স্ব বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। বিদায়ী সপ্তাহে (১-৫ ডিসেম্বর) ওই লভ্যাংশ পাঠায় কোম্পানিগুলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : কনফিডেন্স সিমেন্ট, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, এনভয় টেক্সটাইল এবংরূপালী লাইফ ইন্স্যুরেন্স।
আলোচ্য অর্থবছরে কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ, ইস্টার্ন হাউজিং ১৯ শতাংশ, এনভয় টেক্সটাইল ২০ শতাংশ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে।
ঘোষিত ডিভিডেন্ড বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে ক্যাশ ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে।