
আপন ঘর ডেস্ক
Published:13 Aug 2024, 05:41 AM
লভ্যাংশ বিতরণের প্রতিবেদন জমা না দেয়ায় একমি পেস্টিসাইডসকে নোটিশ
একমি পেস্টিসাইডস লিমিটেড ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ঘোষিত এ লভ্যাংশ বিতরণের প্রতিবেদন ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জমা দেয়নি কোম্পানিটি।
এ বিষয়ে কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে চিঠি পাঠিয়েছে ডিএসই।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৯ পয়সা।