logo

সাড়ে ২৪ লাখ শেয়ার বেচবে ইন্দো-বাংলা ফার্মার উদ্যোক্তা

আপন ঘর ডেস্ক

Published:31 Mar 2024, 08:06 AM

সাড়ে ২৪ লাখ শেয়ার বেচবে ইন্দো-বাংলা ফার্মার উদ্যোক্তা


পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।


 রোববার (৩১ মার্চ) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।


ইন্দো-বাংলা ফার্মার উদ্যোক্তা সায়েদা হকের কাছে থাকা কোম্পানিটির ২৪ লাখ ৪৭ হাজার ১৮২টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তিনি।


আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক-ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার বিক্রি সম্পন্ন করবে।