logo

সোনালী আঁশের লভ্যাংশ ঘোষণা

আপন ঘর ডেস্ক

Published:19 Nov 2024, 04:42 AM

সোনালী আঁশের লভ্যাংশ ঘোষণা


পুঁজিবাজারে তালিকাভুক্ত **সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড** গত ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।  


সোমবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  


গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ৮৬ পয়সার তুলনায় কম।  


২০২৪ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৬১ টাকা ৮০ পয়সা। এছাড়া সমাপ্ত সময়ে শেয়ারপ্রতি ক্যাশফ্লো (সিপিএস) ছিল ৭ টাকা ৭১ পয়সা।  


ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ ডিসেম্বর।