logo

৬ কন্টেইনার জাহাজ অধিগ্রহণের অনুমোদন পেল বিএসসি

আপন ঘর ডেস্ক

Published:23 Feb 2025, 05:11 AM

৬ কন্টেইনার জাহাজ অধিগ্রহণের অনুমোদন পেল বিএসসি


পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) ৬টি কন্টেইনার জাহাজ (প্রতিটি ২,৫০০-৩,০০০ টিইইউ) অধিগ্রহণের প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


এই জাহাজগুলো দক্ষিণ কোরিয়া থেকে ৩৩ কোটি ০৩ লাখ মার্কিন ডলার (প্রায়) ব্যয়ে অধিগ্রহণ করা হবে। এই উদ্দেশ্যে কোরিয়ার ইডিসিএফ এবং বিএসসির মধ্যে একটি ধারণাপত্র স্বাক্ষরিত হয়েছে; যার অধীনে ইডিসিএফ প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করছে।


প্রকল্পটি কোরিয়ার ইডিসিএফের অনুমোদন সাপেক্ষে সম্পন্ন করা হবে। তাছাড়া, ৬টি কন্টেইনার জাহাজের (প্রতিটি ২,৮০০ – ৩,০০০ টিইইউ) আরেকটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।