
আপন ঘর ডেস্ক
Published:10 Feb 2025, 05:56 AM
‘জেড’ ক্যাটাগরি নেমে গেলো আরো ৪ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হল- অ্যাডভেন্ট ফার্মা , আলিফ ম্যানুফ্যাকচারিং, এসকে ট্রিমস এবং একমি পেস্টিসাইড ।
নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।