• বুধবার ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খেলা
  • /
  • খেলা শুরুর ৬ সেকেন্ডেই গোল করে বিশ্বরেকর্ড

খেলা শুরুর ৬ সেকেন্ডেই গোল করে বিশ্বরেকর্ড

  • খেলা
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৪

মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার কিক-অফের পর দ্রুত সতীর্থের পাসে বল পেলেন। সেখান থেকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের চ্যালেঞ্জ এড়িয়ে এগিয়ে গিয়ে বক্সের সামনে থেকে তার ডান পায়ের নিচু শটে বল আশ্রয় নিল জালে। খেলার মাত্র ৬ সেকেন্ডই গোল! আর এতেই হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের বিশ্বরেকর্ড।


শনিবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্লোভাকিয়ার মাঠে ২-০ গোলে জেতে অস্ট্রিয়া। দারুণ এই জয়ের ম্যাচে রেকর্ড গড়েন ২৪ বছর বয়সী বমগার্টনার।


জার্মানির লুকাস পোডলস্কির আন্তর্জাতিক ফুটবলে আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল। সাবেক মিডফিল্ডার ২০১৩ সালে প্রীতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৭ সেকেন্ডে গোল করেছিলেন।