• বুধবার ৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  • /
  • খেলা
  • /
  • দাপুটে ফুটবলে এল সালভাদরকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

দাপুটে ফুটবলে এল সালভাদরকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

  • খেলা
  • আপন ঘর ডেস্ক
  • প্রকাশিতঃ ২৩ মার্চ ২০২৪


চোটের কারণে আগেই ছিটকে গেছেন লিওনেল মেসি। দলের সেরা তারকাকে ছাড়াই এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু মেসির অভাব যেন বুঝতেই দিলেন না আনহেল দি মারিয়া-লো সেলসোরা। দাপুটে ফুটবলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।


যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে আক্রমণাত্বক ফুটবলে শুরুতেই এল সালভাদরের ওপর চাপ ফেলে আর্জেন্টিনা। সুবাদে মেলে সাফল্য। ১৬ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। আনহেল দি মারিয়ার কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার।


প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ান এনজো ফার্নান্দেস। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই মুঠোয় নিয়ে আসে আর্জেন্টিনা।

বিরতি থেকে ফেরার সাত মিনিটের মধ্যে স্কোরলাইন ৩-০ করে লিওনেল স্কালোনির দল। লাউতারো মার্তিনেসের বাড়ানো বল নিখুঁত ফিনিশিংয়ে জালে লাঠান লো সেলসো।


শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে বড় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।